বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত।

বরিশালে ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত।

Sharing is caring!

নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর সকাল ৯ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল কৃষিবিদ মোঃ আবু সাইদ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার (বিএনএস তিস্তা) আবদুল কাইয়ুম, কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার হাসানাত আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, ওসি নৌ পুলিশ আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেক। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা কীর্তনখোলা নদীতে অভিযান  পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন, আজ ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন। পরে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নগরীর পোট রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শরীফ মোঃ হেলাল উদ্দিন। অভিযান পরিচালনা কালে মৎস আড়ৎ, বরফ কল ও কারেন্ট জাল বিক্রয়ের সাথে সংশ্লিষ্টদের সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২২ দিন ইলিশ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD