বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পটুয়াখালীতে আগাম প্রস্তুতিমূলক সভা

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পটুয়াখালীতে আগাম প্রস্তুতিমূলক সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি, ১৩ অক্টোবর।। আসন্ন শীতে বাংলাদেশে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।তৎপ্রেক্ষিতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্দোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী;  হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী; কাজী সামসুর রহমান ইকবাল, সভাপতি, পটুয়াখালী প্রেসক্লাব; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় করোনা ভাইরাসের প্রথম ঢেউ মোকাবেলায় পটুয়াখালী জেলায় গৃহীত  বিভিন্ন কার্যক্রম, সফলতা ও সীমাবদ্ধতা এবং দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সময় জেলা প্রশাসক আসন্ন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদ্যমান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং পূর্বের সীমাবদ্ধতাগুলো দূর করে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD