বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বজ্রপাতে ১ জেলের মৃত্যু,আহত-২

বজ্রপাতে ১ জেলের মৃত্যু,আহত-২

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি। বঙ্গোপসাগর মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের এক জেলের মৃতু হয়েছে। মঙ্গলবার সকালে কুয়াকাটার কাউয়ার চর গ্রাম সংলগ্ন ৫/৬ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। এসময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হয়। নিহত সুবজ পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসর  ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
ট্রলার মালিক বেল্লাল জানান, সোমবার সন্ধ্যায় সাত জন জেলসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর ট্যাক এলাকায় মাছ শিকারে যায়। মঙ্গলবার সকালের দিকে হঠাৎ বজ্রপাতে জেলে সবুজ নিহত। আহত জেলেদের উদ্ধার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD