বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার

বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: বরগুনার বিষখালী ও বলেশর নদীর মোহনার লালদিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২১টি অস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার(১৩ অক্টোবর) ভোররাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসকল অস্ত্র জব্দ করা হয়। সকালে আনুষ্ঠানিকভাবে প্রেসকনফারেন্সের মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়।
পাথরঘাটা কোস্টগার্ড সুত্রে জানা গেছে, মধ্য রাতে বিষখালী ও বলেশর নদীর মোহনার লালদিয়ার চর এলাকায় একটি ট্রলারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। একটি ট্রলারকে লক্ষ্য করে কোস্টগার্ডেরে অভিযাানিক দল এগিয়ে গেলে ট্রলারটিকে রেখে অস্ত্রকারবারীরা বনের গভীর লুকিয়ে পড়ে। এসময় ট্রলারের মধ্যে তল্লাশী চালিয়ে মাছের ককসিটের ভেতর থেকে সাতটি দেশীয় পিস্তল, ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটান্যান্ট মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডাকাতির উদ্দেশ্য অস্ত্র গোলাবারুদ ও রসদ সংগ্রহ করে ডাকাতির পরিকল্পনা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সংঘবদ্ধ হওয়ার  টের পাই। এসময় অভিযান এর টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। তবে ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে ট্রলারে সংঘবদ্ধ হয়ে অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করেছিলো সেই ট্রলারসহ ২১ট আগ্নেয়াস্ত্র ১০ ছুরি উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD