মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে আজ ১২ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, জেলার সকল উপজেলায় নির্বাহী অফিসার বৃন্দ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি বরিশাল মোঃ জাকারিয়া রহমান,জেলা পূজা উদযাপন পরিষদ রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ নারায়নগঞ্জের চন্দ্র দে নাড়ু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, সকল উপজেলায় পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। ভক্তবৃন্দরা মা দুর্গার আগমনী বার্তার অপেক্ষায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬২০ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭২ টিকে, গৌরনদী উপজেলা ৮২ টি, মুলাদী উপজেলা ১২ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৮ টি, বাবুগঞ্জ উপজেলা ২৪ টি, বরিশাল সদর উপজেলায় ২২ টি, বরিশাল মহানগর ৪২ টি, বানারীপাড়া উপজেলা ৫৮ টি, উজিরপুর উপজেলা ১১১ টি পূজা মন্ডপ। জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। করোনা পরিস্থিতিতে ভক্তগণের সুস্থতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবিধি মেনে পূজামন্ডপগুলোতে এবারের পূজা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভক্তগণের নিরাপত্তায় থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম, সরকারের পক্ষ থেকে সকল পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হবে অনুদানের অর্থ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD