সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বোনের দুই পা ভেঙ্গে দিলো ভাই, থানায় ১৭ জনের নামে মামলা

বোনের দুই পা ভেঙ্গে দিলো ভাই, থানায় ১৭ জনের নামে মামলা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় সম্পত্তির দখল বুঝে চাওয়ায় আপন ভাই ও তার ছেলেরা রড দিয়ে পিটিয়ে বৃদ্ধা বোন শেফালী বেগমের দুই পা গুঁড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত গৃহবধুর ছেলে আল আমিন হাওলাদার বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে রোববার রাতে এ মামলা দায়ের করে। বর্তমানে আহত শেফালী বেগম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন রয়েছে। তবে আর্থিক সংকটে তার উন্নত চিকিৎসাও সম্ভব হচ্ছে না বলে তার স্বজনরা জানায়। পুলিশ জানায় মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার সন্ধায় সম্পত্তির দখল বুঝে চাওয়ায় ষাটোর্ধ আপন বোন শেফালী বেগমকে ঘরে ঢুকে নির্মম নির্যাতনের পর রড দিয়ে পিটিয়ে দুই পা গুঁড়িয়ে দিয়েছে আপন ভাই মগরব আলী খলিফা ও তার সন্তানরা। চাঁকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করেছে পায়ের গোড়ালী। এ সময় মাকে বাঁচাতে ছেলে ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ মধ্যযুগীয় বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। হামলায় আহতদের আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শেফালী বেগমের ছেলে মামলা দায়ের করেছে। মামলায় শেফালী বেগমের ভাই মগরব আলী, ভাইয়ের ছেলে বাবুল, মিরাজ, একরামুল, রিয়াজসহ ১৭ জনের নাম উল্লেখ করেছে। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD