সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা।

পটুয়াখালীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল আজ।

পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ১২ অক্টোবর রোজসোমবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল  সাড়ে ১০টায় আওয়ামীলীগ কার্যালয় আলোচনা সভায় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী আলমগীর।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ: মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.সৌমেন্দ্র চন্দ্র শৈলেন, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির গাজী।

আওয়ামীলীগ কার্যালয় হতে র‌্যালি উদ্বোধন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন জাতির জনব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে । আওয়ামীলীগ কার্যালয় এসে কেককাটা অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শ্রমিকলীগ ও থানা,পৌর,বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচি সম্পন্ন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD