শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান
বরগুনায় বাস মালিকদের নৈরাজ্য পেটোয়া বাহিনির নির্যাতনের প্রতিবাদে”সংবাদ সন্মেলন “

বরগুনায় বাস মালিকদের নৈরাজ্য পেটোয়া বাহিনির নির্যাতনের প্রতিবাদে”সংবাদ সন্মেলন “

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার নিশানবাড়িয়া সড়কে বাস মালিক গ্রুপের নৈরাজ্য সৃষ্টি, পেটোয়া সন্রাসীদের দিয়ে অটো-ইজিবাইক- ও থ্রিহুলার চালক ও যাত্রীদের পদরোধ, নির্যাতন, চলাচলে বাধাঁর প্রতিবাদে আজ বেলা সাড়ে ১২ টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছে “অটো-ইজিবাইক- থ্রিহুলার শ্রমিক ইউনিয়ন। সংবাদ সন্মলনে লিখিত বক্তব্যে পাঠ করেন,সংগঠনের সভাপতি মোঃ মন্জ্ঞুরুল আলম জন। উপস্হিত ছিলেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বারেক মোল্লা, সহ-সভাপতি নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,লাইন সম্পাদক বশির উদ্দীন সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। সংবাদ সন্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন,সারাদেশে সকল সড়কে যাত্রীদের সুবিধায় অটো-ইজিবাইক- থ্রিহুলার গাড়ী চলাচল করছে কোন বাধাঁ ছাড়াই। বরগুনার নিশানবাড়িয়া ও বরগুনা বেতাগী সড়কে বাসমালিক গ্রুপ সন্রাসী বাহিনি দিয়ে এই সকল পরিবহনের শ্রমিক ও যাত্রীদের হয়রানী,নাজেহাল, গাড়ী থেকে জোর পূর্বক নামিয়ে দিচ্ছে। বিআরটিএ’র কতিপয় দূর্ণীতিবাজ কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়ে তারা এধরনের নির্যাতন করে আসছে। প্রশাসনের নিকট প্রতিকার চেয়েও আমরা প্রতিকার পাচ্ছিনা। সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, বরগুনার বাসমালিকরা বেপরোয়া আচরন করছেন। বরগুনা নিশানবাড়িয়া সড়কে কোন সংঘাত- রক্তপাতের ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব বাসমালিক ও প্রশাসনকে বহন করতে হবে বলে শ্রমিক নেতারা মন্তব্য করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD