বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে একমাসে নারী ও শিশু নির্যাতনের মামলা ৪৯টি

বরিশালে একমাসে নারী ও শিশু নির্যাতনের মামলা ৪৯টি

Sharing is caring!

চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতন ৩৯টি এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি। তবে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের দুইটি ঘটনা কম ঘটেছে।

বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার পরিসংখ্যান সূত্রে জানা গেছে, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন থানাধীন এলাকায় ৫টি নারী ও ৯টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন থানা সমূহে ৩৪টি নারী ও ১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে।

পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে বরিশাল নগরীর চেয়ে জেলার বিভিন্ন থানায় ২৯টি নারী নির্যাতনের সংখ্যা বেশি ঘটেছে। পাশাপাশি জেলায় একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও নগরীর বিভিন্ন এলাকায় ঘটেছে ৯টি ঘটনা। এসব ঘটনার প্রত্যেকটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা৷

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ । তারপরও বিচ্ছিন্নভাবে যেসব অপরাধের ঘটনা ঘটছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, বরিশালকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা দরকার।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, দেশে আজ অপরাধীদের বিচার হচ্ছে । বিচারের রায় সঠিকভাবে মিডিয়ায় প্রকাশিত হলে অপরাধীরা অপরাধ থেকে কিছুটা হলেও সরে আসবে। তারা মনে করবে অপরাধ করলে রেহাই পাওয়া যায় না। বিচারের আওতায় আসতেই হবে।

তিনি আরও বলেন,বরিশালে আমরা কোনো ন্যাক্কারজনক ঘটনা দেখতে চাই না। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলার পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিয়মিত জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা পরিচালনা করা, সন্তানদের প্রতি মা-বাবা ও আত্মীয়-স্বজনের খেয়াল বাড়ানো ও নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ সঠিক ধারায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সামাজিক আন্দোলনের নামে দেশ-জাতি ও রাষ্ট্রের ক্ষতি এবং ভাবমূর্তি নষ্ট যাতে না হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD