মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Sharing is caring!

শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে এই স্লোগান নিয়ে আজ ১১ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল পাপিয়া জেসমিনসহ সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD