মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
আইন অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী : সিইসি

আইন অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী : সিইসি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, মাঠে সেনাবাহিনী রয়েছে, তারা নিয়ম-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমি মনে করি যে অল্প কিছু অরাজকতা ছিল তা এখন দূর হবে। সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার খাতিরে যেকোনো ধরনের ভূমিকা পালন করতে পারবে। এই বিষয়ে আইন আছে, সে অনুসারে তারা কাজ করবে। 

আজ সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে নির্বাচন কমিশন আয়োজিত চলমান ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অল্প সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর মতামত বিচার-বিশ্লেষণ করে পাইলট প্রকল্প হিসেবে মাত্র ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করছি। যদিও ইভিএমের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাদের সন্দেহ থাকার কারণে আমরা খুব অল্প সংখ্যক ইভিএম ব্যবহার করছি। যারা সন্দেহ প্রকাশ করেছিল তারা এখন এসে দেখুন, এর সম্পর্কে জানুন। আশা করি তাদের সন্দেহ ভেঙে যাবে।

তিনি আরো বলেন, মূলত ইভিএম পরিচালনা করবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এছাড়া সেনাবাহিনীর এ বিষয়ে ট্রেনিংপ্রাপ্ত কর্মকর্তাদের আমরা অনুরোধ করেছিলাম। তাই তারাও সহযোগিতা করবে। ছয়টি নির্বাচনী এলাকার প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে। সেটার জন্য এখানে যে ট্রেনিং কার্যক্রম চলছে সেটা আমি পরিদর্শন করলাম। এখানে প্রত্যেকেই ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছে। এখানে সবাই জানে কীভাবে ইভিএম ব্যবহার করতে হয়, কীভাবে ভোট শেষ করে গণনা করতে হয়। 

এ ছাড়াও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে নুরুল হুদা বলেন, সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটের আস্থা ফিরে আসবে। এ উদ্দেশ্যেই সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলাম। রাজনৈতিক দলগুলোকে আবারো অনুরোধ জানাবো, হাঙ্গামা সহিংসতা আন্তঃকোন্দল দূর করে শুধু দলীয় প্রচারণার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD