মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বকেয়া পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবি টেক্সটাইল মিল শ্রমিকদের।

বরিশালে বকেয়া পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবি টেক্সটাইল মিল শ্রমিকদের।

Sharing is caring!

গত ৭ মাস ধরে বন্ধ থাকা বরিশালের সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিকরা।
সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
রবিবার সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিলের শ্রমিক সংগঠক বেল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা নুরুল হক ও হারুন শরীফ প্রমুখ।
বক্তারা ৭ মাস ধরে বন্ধ থাকা মিলটির শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবি জানান।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে অবস্থান নেয়। প্রায় ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে শ্রমিকদের পক্ষ থেকে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD