বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি : প্রধানমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত দিনে বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি। তারা শুধু নিতে পারে। আর আওয়ামী লীগ শুধু দিতে জানে। যে পরিকল্পনা সামনে নেওয়া হয়েছে সে ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা দরকার।

আজ সোমবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে এক নির্বাচনী জনসভায় একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে লোডশেডিংয়ে সারা দেশে অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল। বিএনপি-জামায়াতের এমপিরা জনগণের রোষের মুখে পড়েছিল। তাদের এক এমপির নামই হয়ে গেছিল দৌড় সালাহউদ্দিন। এলাকায় পানি না পেয়ে লোকজন তাকে তাড়া করেছিল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পানির সমস্যা নেই, বিদ্যুতের সমস্যা নেই। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি। কামরাঙ্গীরচর ছিল চরম অবেহেলার। জলাবদ্ধতা ছিল। ঢাকার পাশের ১৭টি ইউনিয়নই আমরা সিটি করপোরেশনে নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, এই এলাকায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্ল্যান করেছি। এসেব ফ্ল্যাটে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ভাড়ায় থাকতে পারবেন নিম্ন আয়ের মানুষ।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকা দরকার। ঢাকায় অনেকগুলো উন্নয়ন কাজ হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা ঢাকায় পাতালরেল করবো। সম্ভাব্যতা যাচাইও শেষ হয়েছে। আমরা সারা দেশে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD