বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় শ্যালককে হত্যা করে নদীতে ভাসিয়ে দিলেন দুলাভাই!

বরগুনায় শ্যালককে হত্যা করে নদীতে ভাসিয়ে দিলেন দুলাভাই!

Sharing is caring!

বরগুনায় পানিতে চুবিয়ে হত্যার পর বিষখালী নদীতে ভাসিয়ে দেয়া শিশু আব্দুল্লাহর (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিষখালী নদীর মোল্লারহোরা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আব্দুল্লাহকে পানিতে চুবিয়ে হত্যার পর বিষখালী নদীতে মরদেহ ভাসিয়ে দেয় তার দুলাভাই মোসলেম। আব্দুল্লাহকে হত্যার পর তার দেড় বছর বয়সী ছোট ভাই আফসানকে একই কৌশলে পানিত চুবিয়ে হত্যাচেষ্টার সময় স্থানীয়রা মোসলেমকে আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবুল মোল্লা জানান, সন্ধ্যায় বিষখালী নদীর মোল্লারহোরা এলাকায় বাদল নামে এক জেলে আব্দুল্লাহর মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এ ঘটনায় নিহত আব্দুল্লাহর বাবা মো. ছগীর হোসেন বাদী হয়ে তার জামাই মোসলেমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় মোসলেমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের জন্য শুক্রবার দুপুরে ডুবুরির মাধ্যমে বিষখালী নদীতে অনুসন্ধান চালানো হয়। কিন্তু ডুবুরিরা তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যায় জেলেরা তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD