সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ইসালামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

পটুয়াখালীতে ইসালামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ সারাদেশে লাগামহীন নারী ও শিশু  ধর্ষন, হত্যা, সন্ত্রাস, রাহাজানির প্রতিবাদে পটুয়াখালী ইসলামী  আন্দেলনের নেতৃত্বে চরমোনাই পীরের অনুসারী সকল দলের যৌথ উদ্যোগে  শুক্রবার সকালে লঞ্চঘাট চত্বরে  প্রতিবাদ সমাবেশ শেষে শহরে  বিক্ষোভ  মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলটি পূর্ব  লঞ্চঘাট চত্বরে পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের  সভাপতি মুফতী হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আর আই এম অহিদুজ্জামানের সঞ্চালনায়  প্রতিবাদ  সমাবেশে  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান বুখারী, অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন সিকদার, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা ফেরদৌস খান, মুহাম্মদ  আব্দুল হাকিম, মাস্টার সিদ্দিকুর রহমান,ইসলামী আন্দেলনে  সদ্য যোগদানকারী বিশিস্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল হাই,  মাওলানা ইলিয়াস আহমেদসহ শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনের শাসন না থাকায় এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারনে  প্রতিনিয়ত ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের ক্ষমতার অপব্যবহারের কারনে নারী নির্যাতন, ধর্ষন ও হত্যা বেড়েই চলছে। এ বর্বর নারী ধর্ষন ও হত্যা, দুর্নীতি, লুটপাট ও রাহাজানির ঘটনা থেকে উত্তোরনে জন্য জাতীয় সংসদে দ্রুত ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন প্রণয়ন করার আহবান জানান। সমাবেশ শেষে  লঞ্চঘাট চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি কোর্ট এলাকার  সোনালী ব্যাংক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করে ইসলামী আন্দোলনের শত শত নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD