বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিয়ের প্রলোভন:ঝালকাঠিতে কিশোরিকে একধিকবার ধর্ষণ

বিয়ের প্রলোভন:ঝালকাঠিতে কিশোরিকে একধিকবার ধর্ষণ

Sharing is caring!

ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরিকে (১৮) একধিকবার ধর্ষণ করে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের এসে ওই কিশোরি এ অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার দেহুরগাতি গ্রামের আনোয়ার সরদারের ছেলে নাঈম সরদার (২২) এর সাথে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের দিন মজুর মো. মোশারফ হোসেনের কিশোরী মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে নাঈম সরদার।

কৌশলে ধর্ষণের ভিডিও ও ছবি মোবাইলে ধারণ করে নাঈম। ওই কিশোরির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে নাঈম বিয়ে করতে অস্বীকার করে। এর পরে ওই কিশোরির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য সমন্দ দেখালে নাঈম আপত্তিকর ছবি নিয়ে ছেলের পরিবারের কাছে গিয়ে ভাঙ্গানি দেয়। কিছু দিন ধরে ওই কিশোরির কাছে মুঠোফোনের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে নাঈম। দাবিকৃত চাঁদার টাকা না পেলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকী দেয়া হচ্ছে। ইতমধ্যে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে কিশোরির পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত নাঈম সরদার শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমি তাকে কখনোই বিয়ের প্রতিশ্রতি দেয়নি। তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD