বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনার পাথরঘাটা থানায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা।

বরগুনার পাথরঘাটা থানায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এর যৌথ উদ্যোগে অদ্য ৮ অক্টোবর ২০ইং তারিখ দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকার সময় বরগুনা জেলার পাথরঘাটা থানার পাথরঘাটা পৌরসভা এবং পাথরঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফামের্সীতে মেয়াদ উত্রীর্ন ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখা এবং হোটেলের খাবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ক্যামিকেল ব্যবহার করার অপরাধে ১। বিস্মিল্লাহ মেডিসিন কর্ণার এর মালিক মোঃ ফাইজুল ইসলাম (২৩), পিতা-মোঃ হানিফ মুন্সী, সাং-হাতেমপুর, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনাকে ২০,০০০/টাকা, ২। মেসার্স ইসলামিয়া মিস্টান্ন ভান্ডার এর মালিক মোঃ মিল্টন মাতব্বর (২৯), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং- পাথরঘাটা, ১নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা, ৩। গ্রীন মেডিকেল হল এর মালিক মোঃ মাহবুবুর রহমান(৬৫), পিতা-মৃত মুন্সী মকবুল আহম্মেদ, সাং-পাথরঘাটা পৌরসভা, ৩নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা, এবং ৪। মোঃ নূর হোসেন (৪০), পিতা-মৃত শাফু হাওলাদার, সাং- বরইতলা, ৬নং ওয়ার্ড, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনাকে ২০,০০০/- টাকা সহ সর্বমোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৪৩/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

এসময় পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, ভবিষ্যতে ও আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD