বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
এক ঘণ্টার বিভাগীয় কমিশনার কলেজছাত্রী রাইমু!

এক ঘণ্টার বিভাগীয় কমিশনার কলেজছাত্রী রাইমু!

Sharing is caring!

বরিশালে মঙ্গলবার বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকী কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন কলেজ শিক্ষার্থী রাইমু জামান।

এক ঘণ্টার জন্য বরিশালের বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান। এক ঘণ্টার জন্য তাকে প্রতীকী এ দায়িত্ব দেওয়া হয়। প্রতীকী দায়িত্ব নিয়েই বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। সেই প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার বিকালে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীন হন সবাই। ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকে। কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য এমন আয়োজনের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা পস্নান ইন্টারন্যাশনাল। পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা। আর স্বপ্নের কথা তুলে ধরেন এক ঘণ্টার কমিশনার রাইমু জানান।

রাইমু আবৃত্তি করেন, ‘আমি সেই কন্যা, আমিই সেই নারী, সাহায্য সহযোগিতায় আমি সব পারি, সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নব দিগন্ত…। নারীবান্ধব বরিশাল বিভাগ গড়ে তুলতে রাইমু তুলে ধরেন নানা সুপারিশমালা। তার স্বপ্ন বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ এবং অনেক গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। তবে এ জন্য প্রথমত সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়ে পরিবার এবং সমাজকেই দায়িত্ব নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD