সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ধর্ষনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ছাত্র ও জনতার বিক্ষোভ মিছিল, মানববন্ধন।

ধর্ষনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ছাত্র ও জনতার বিক্ষোভ মিছিল, মানববন্ধন।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন(পটুয়াখালী)প্রতিনিধি। “ধর্ষকদের উল্লাস, ধর্ষিতার কান্না আর না, আর না”। নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচিত ও সিলেটে গনধর্ষনসহ সারাদেশে চলমান ধর্ষনের বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্র ও জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া সর্বস্তরের ছাত্র জনতা, কলাপাড়া বাসী ও গ্রাজুয়েট ক্লাবে যৌথ উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করে। পৌর শহরে ধর্ষনবিরোধী বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে সামাজিক সংগঠনসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, গ্রেজুয়েট ক্লাব’র সদস্য রাইসুল ইসলাম রাজিব গাজী ও ছাত্র সমাজের পক্ষ থেকে মোহাম্মদ আল ইমরান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ পর্যন্ত যত ধর্ষনের ঘটনা ঘটেছে তার কোন সঠিক বিচার হয়নি। তাই ধর্ষন বন্ধে আইনের সংশোধন ও বিশেষ ট্যাইবুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ক্ষুদে শিক্ষার্থী ও ছাত্র সমাজের উদ্যোগে হাতে ফেস্টুন, প্লেকার্ড ও মোমবাতি জ্বালিয়ে পৌর শহরে মিছিল বের করে। মিছিল শেষে সুরেন্দ্র মোহন সড়কে মনেহরী পট্টিতে ধর্ষনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে তারা মানববন্ধন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD