শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
‘ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলি একসাথে’ উত্তাল বরগুনা

‘ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলি একসাথে’ উত্তাল বরগুনা

Sharing is caring!

বরগুনা: ‘ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলি একসাথে’ এ স্লোগানে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বরগুনা জেলার সচেতন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানবন্ধনে বক্তারা দেশের সব জায়গায় ধর্ষণ হয় উল্লেখ করে তাদের বক্তব্যে এর তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ফাহিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিএম শুভর আহ্বানে বরগুনার সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংঘটিত উক্ত মানবন্ধন কর্মসূচিতে প্রতিবাদী বক্তব্য রাখেন, শিক্ষার্থী জিয়াউল হক, জিহাদ আব্দুল্লাহ,এনামুল হক আশিক, আশিক রাজন, জিয়া, মাইসা, নাসিম প্রমুখ।
মানবন্ধনে যোগ দিয়ে বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ বলেন, বর্তমানে দেশে ধর্ষণ একটি মানষিক ব্যাধিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনার সঙ্গে বিপথগামী কিশোররা জড়িত হচ্ছে। এসকল বিপথগামী কিশোরদের আলোকিত পথে ফেরাতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পরিবার ও ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে এদের বিপথগামী হতে রুখতে হবে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সবুজ বরগুনা সংগঠনের সভাপতি আরিফ খান, এডভোকেট হাসানুর রহমান জন, মাহিব মেহরাব, সাংবাদিক মালেক মিঠু, শাহ আলী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD