বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ধর্ষণে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার

ধর্ষণে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার

Sharing is caring!

ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে এক নারীকে ধর্ষণ করেন ওই ইউনিয়নের ফজলুল করিম প্রকাশ বাবু নামে ওই ব্যক্তি। ব্যাপারটি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার সবুজসহ অন্যান্যরা সালিশ-মিমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দিতে চেষ্টা করেন। এর প্রেক্ষিতে ওই নারী ছাগলনাইয়া থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনের ৯ (১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি ফজলুল করিম প্রকাশ বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাদের থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফজলুল করিম প্রকাশ বাবু, রেজিয়া বেগম, রাবেয়া আক্তার মুক্তা, আবুল হোসেন ও নুরুল করিম চৌধুরী প্রকাশ সবুজ মেম্বার। সবুজ উপজেলার মহামায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। তাদের আজ বুধবার ফেনীর আদালতে হাজির করা হবে। স্থানীয়রা জানায়, সবুজ ছাগলনাইয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগেও তার বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ করে দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি পেয়েছেন এক নারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD