সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রসমাজের র‌্যালী ও মানববন্ধন

ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রসমাজের র‌্যালী ও মানববন্ধন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন ,পটুয়াখালী প্রতিনিধি॥ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষন, শারিরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারন করে সামাজিক  যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় অপরাধীদের শাস্তির দাবীতে কলাপাড়ায় র‌্যালী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া ছাত্র সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় জলন্ত মোমবাতী হাতে একটি র‌্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরি পট্টিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে ধর্ষন ও নির্যাতনসহ সকল ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
কলাপাড়া ছাত্র সমাজের সমন্বয়ক মো.নাজমুল শাকিব’র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন আল ইমরান, মাশরাফি কামাল সাকিব, মো. শিফাত, মো. ইয়াকুব।
এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD