মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে ক্যান্সার হাসপাতাল হচ্ছে।

বরিশালে ক্যান্সার হাসপাতাল হচ্ছে।

Sharing is caring!

ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশ নয় এবার উন্নত চিকিৎসা করানো যাবে বরিশালেই। বিভাগীয় শহর বরিশালে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে ক্যান্সার হাসপাতাল।

প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১৫ তলা বিশিষ্ট এই হাসপাতাল। তবে প্রকল্পটি ক্যান্সার হাসপাতালের হলেও ১৫ তলার মধ্যে ৬ তলা হবে ক্যান্সার হাসপাতালের জন্য এবং বাকিতলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিট সহ আরো বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে গণপূর্ত বিভাগের একটি সূত্র।

সূত্র জানায়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয় শ্রেনীর স্টাফ কোয়ার্টারের পেছনের নির্ধারিত জায়গায় ক্যান্সার হাসপাতাল নির্মান কাজ শুরু করা হবে আগামী নভেম্বর মাস থেকেই। হাসপাতালটিতে ক্যান্সারের চিকিৎসার জন্য একশ শয্যা থাকবে।

২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে দরপত্র আহবান করে গণপূর্ত বিভাগ।

এদিকে বরিশালে এই প্রথমবারের মতো ক্যান্সার হাসপাতাল নির্মাণের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে নগরবাসী।

বরিশালে ক্যান্সার হাসপাতাল নির্মিত হলে বহু মানুষ সহজেই এই চিকিৎসা গ্রহণ করতে পারবেন। বৈদেশিক নির্ভরতাও কমবে এই হাসপাতাল স্থাপনের কারণে। এটা বরিশালবাসীর জন্য অত্যন্ত খুশির খবর বলে আমি মনে করি।’ ব্যয়বহুল এই চিকিৎসা সরকারি হাসপাতালে সুলভে করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

১৭ তলার ফাউন্ডেশনে ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল ভবন দুইটি বেইজমেন্ট সহ নির্মিত হবে বলে জানিয়েছেন গণপূর্ত বরিশালের উপ সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল হক।

২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বিভাগীয় শহর বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD