বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সাত ফার্মেসীকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সাত ফার্মেসীকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা।

Sharing is caring!

জেলা প্রশাসন বরিশালের বিয়নিত মেবাইল কোর্টের অংশ হিসেবে আজ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে আজ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ঔষধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ঔষধ বিক্রয় করায় একই আইনের ধারা ২৭ মোতাবেক কাজী মেডিসিন হাউজকে ২০ হাজার টাকা, আহসান ব্রাদার্সকে ১৫ হাজার টাকা, তুহিন মেডিকেলকে ১০ হাজার টাকা, ঔষধ বিতানকে ১৫ হাজার টাকা, লিমন মেডিকেলকে ৪০ হাজার টাকা, শাহীন মেডিকেলকে ২৫ হাজার টাকা এবং খাঁন মেডিকেল হাউজকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৫ হজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, বরিশালের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৮ এর একটি টিম। জব্দকৃত ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD