মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দিন’-রাশেদ খান মেনন

‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দিন’-রাশেদ খান মেনন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নৌকাকে শান্তি ও উন্নয়নের মার্কা উল্লেখ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ও ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন।

রবিবার বিকেলে রাজধানীর পল্টনস্থ পিডাব্লিউডি কলোনিতে ঢাকা ৮ আসনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মেনন বলেন, ‘গত ১০ বছরে একজন সংসদ সদস্য হিসেবে ঢাকার প্রাণকেন্দ্রের মতিঝিল, শাহবাগ, শাহজাহানপুর এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি। মাদকের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, স্কুল কলেজগুলোতে বহুতল ভবন করে দিয়েছি, শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বদা সচেষ্ট থেকেছি, এলাকার রাস্তঘাটের ব্যাপক উন্নয়ন করেছি।

তিনি বলেন, দশ বছর আগে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্বের কারণে জনজীবন অতিষ্ট ছিল। কার মাধ্যমে এই সন্ত্রাস, চাঁদাবাজি হতো তা সবাই জানেন। এখন এই এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. এ কে এম নিজামুদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্র প্রধান রেজাউল করিম, সদস্য সচিব মঞ্জুরুল হক, পিডাব্লিউডি মসজিদের সভাপতি আনোয়ারুল ইসলাম খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মেনন পল্টন ও পুলিশ লাইন-এর আবাসিক ও কমার্শিয়াল এলাকায় মিছিল যোগে জনসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD