বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
লালমোহনে সার্ভেয়ারকে মারপিট করলেন চেয়ারম্যান আক্তার হোসেন

লালমোহনে সার্ভেয়ারকে মারপিট করলেন চেয়ারম্যান আক্তার হোসেন

Sharing is caring!

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে সার্ভেয়ার কবিরকে কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাসায় ডেকে নিয়ে মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ অক্টোবর ২টা ৩০মিনিটের সময় কলেজের সামনে আক্তার চেয়ারম্যানের বাসায় এ ঘটনা ঘটে। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা সার্ভেয়ার এসোসিয়েশনের সভাপতি সার্ভেয়ার কবির জানান, আমি দুপুরে উপজেলায় ছিলাম। সেখানে গিয়ে কামাল মেম্বার ও নওয়াব মেম্বার আমাকে বলে আপনাকে আক্তার চেয়ারম্যান সাব যেতে বলেছে। আপনি নাকি ওনার জমি মাপতে যাননি। আমি বললাম, উপজেলা চেয়ারম্যান সাবের সাথে একটা জমির সালিশিতে আছি, পরে যাবো। ওনারা আমাকে বললেন, আপনি যাবেন আর আসবেন। শুধু উনি একটু কথা বলবেন। পরে আমি ওনাদের সাথে গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে একটি রুমে নিয়ে আক্তার চেয়ারম্যান সাব চড়থাপ্পড় মারে এবং মারপিট করে। সেখানে কামাল মেম্বার ও নওয়াব মেম্বার ছিলেন। সার্ভেয়ার কবির আরও বলেন, আমাকে হুমকি ধামকি দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে, চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, আমার জমি মাপের তারিখ দিয়ে সে আসেনি। এজন্য আমি তাকে রাগ করেছি। চড়থাপ্পড় দেইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD