বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে মহিলা এমপি স্বামী মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ।

পটুয়াখালীতে মহিলা এমপি স্বামী মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩২৯ মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর স্বামী বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ও দি-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক বিশিস্ট সমাজসেবক মোঃ জাহিদ হোসেন বাচ্চু তালুকদারের মৃত্যুতে গভীর শোক,  সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-০১ আসনের সাংসদ সদস্য এড. মোঃ শাহজাহান মিয়া,  জাতীয় সংসদের সাবেক স্পীকার পটুয়াখালী-০২ আসনের সাংসদ  আসম ফিরোজ,  পটুয়াখালী- ০৩ আসনের সাংসদ এস এম শাহজাদা সাজু পটুয়াখালী – ০৪ আসনের সাংসদ সদস্য মহিববুর রহমান মহিব, এলজিইডি’র সাবেক সচিব বর্তমান তথ্য কমিশনের সদস্য আব্দুল মালেক, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ফয়েজ আহমেদ, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পৌরসভা ও সদর উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান  জেলা আওয়ামীলীগের সদস্য এড. সুলতান আহমেদ মৃধা, জেলা জাসদের সভাপতি এড. খন্দকার আঃ হাই, সাধারন সম্পাদক শ.ম.দেলোয়ার হোসেন দিলিপ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুফতী সালাহ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতেক, সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যক্তিবর্গ।

প্রকাশঃ মোঃ জাহিদ হোসেন বাচ্চু তালুকদার রবিবার ভোর ৪ ঘটিকার সময় শারীরিক অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক ভাবে তাকে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে ৫ টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে। আজ রবিবার বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ আদায় করা হবে। জানাজার নামাজ শেষে পটুয়াখালী পৌরসভা মুসলিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD