শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধন

বরিশালে শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধন

Sharing is caring!

আজ ৪ অক্টোবর রবিবার সকাল ১০ টায় বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা এর হল রুমে সমাজসেবা অধিদফতরাধীন বরিশাল বিভাগের বিভিন্ন কার্যালয়ে শিক্ষক, সহকারী শিক্ষক, হাউজপ্যারেন্ট কাম টিচার, খালাম্মা, বড় আপা, বড় ভাইয়া, কম্পিউটার, মেট্রন-কাম-নার্স, ফার্মাসিষ্ট, কারিগরি প্রশিক্ষক ও সমমান পদে কর্মরত কর্মচারীদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা শীর্ষক প্রশিক্ষণ কোর্স-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ দিনব্যপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন তালুকদার উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মেমী আক্তার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল, সহকারী পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল মোঃ শহিদুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষ প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা সমাজসেবা অধিদফতর এর মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন পারে সমাজসেবার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে অফিস ফাইল ফোল্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। প্রশিক্ষণ ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD