রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরগুনা ২ আসনে হলফনামায় এক প্রার্থীর অস্ত্রের হিসাব নেই

বরগুনা ২ আসনে হলফনামায় এক প্রার্থীর অস্ত্রের হিসাব নেই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরগুনার পাথরঘাটায় ব্যক্তিগত ও বৈধ অস্ত্র নিকটবর্তী থানা অথবা ট্রেজারিতে জমা দেওয়ার জন্য আজ রবিবার শহরে মাইকে প্রচার করা হয়েছে। আগামীকাল সোমবারের মধ্যে একাদশ সংসদে প্রার্থী, সরকারি কর্মকর্তা ও সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানের অস্ত্র জমা দেওয়ার আওতা মুক্ত থাকবে বলে নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে। বরগুনা ২ আসন পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত। তিন প্রার্থীর ব্যক্তিগত অস্ত্র আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরগুনা জেলা প্রশাসনের বরাত দিয়ে রবিবার দুপুরে প্রচারে বলা হয় ২৪ ডিসেম্বরের মধ্যে সকল বৈধ অস্ত্র নিকটবর্তী থানা অথবা ট্রেজারিতে জমার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।

অপরদিকে নির্বাচন কমিশনের উপসচিব আবদুল জলিল ২০ ডিসেম্বর ২০১৮ স্বাক্ষরিত এক আদেশে ১৮৭৮ সালের অস্ত্র আইনের বরাত দিয়ে বলা হয়, ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বর্ণিত অস্ত্র আবশ্যিকভাবে জমা থাকবে বলে জানানো হয়। আদেশে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা সমুহে নিয়োজিত প্রহরীরা এর আওতামূক্ত থাকবে বলে জানানো হয়।

বরগুনা ২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে মোট ৬ জন প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে দেখা যায় আওয়ামী লীগ প্রার্থী শওকত হাসনুর রহমান রিমনের একটি দোনলা বন্দুক ও একটি ৩২ বোর রিভলভার আছে। বন্দুকটি তার পৈতৃকসূত্রে প্রাপ্ত। জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমানের আছে একটি দোনলা বন্দুক একটি পিস্তল।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর হাতপাখা প্রার্থী গোলাম সরোয়ার হিরুর একটি বন্দুক, একটি পিস্তল আছে বলে পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে কিন্তু হলফনামায় এর উল্লেখ নাই।

প্রার্থী হিরু রবিবার বিকেলে প্রতিনিধিকে জানান, ভুলবশত হলফ নামায় অস্ত্রের উল্লেখ করা হয়নি।

এ ব্যপারে বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ কালের কণ্ঠকে জানান, বিষয়টি আপনার কাছে শুনলাম। আইনগত কোনো ব্যাত্যয় হয়েছে কিনা বিষয়টি খোঁজ নিয়ে বলা যাবে।

পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় মোট ৬৮ জন বিশিষ্ট মানুষের ৭৩টি ব্যক্তিগত বৈধ অস্ত্র রয়েছে। এর মধ্যে অর্ধেক পরিমাণ থানায় জমা রয়েছে। অবশিষ্ট অস্ত্র আগামীকাল সোমবার জমা হওয়ার কথা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD