মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে গুচ্ছগ্রামে পুনর্বাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ।

বরিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে গুচ্ছগ্রামে পুনর্বাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ।

Sharing is caring!

আজ ৩ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর সহযোগিতায় সর্কিট হাউস সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষ্যে গুচ্ছগ্রামে পুনর্বাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, রিজওনাল প্রজেক্ট ডাইরেক্টর গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্প বরিশাল মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এস এম ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুন, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল কাজী আবুল কালাম আজাদসহ আরও অনেকে। শুরুতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর পক্ষ থেকে ২০ জন সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি। পরে এক আলোচনা সভা শেষে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রামে পুর্নবাসিত ৬০ টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD