বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে সাংবাদিক আজিম গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে সাংবাদিক আজিম গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর সন্তান।
শনিবার(৩ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মহিপুর থানা পুলিশ পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
সুত্র জানায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণী পড়–য়া মেয়েকে অপহরণের অভিযোগে ২ অক্টোবর রাতে বরগুনায় সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন অপহৃত স্কুল ছাত্রীর বাবা। এঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পর্যটন এলাকা কুয়াকাটা থেকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করায় বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষনিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আজিম ও উদ্ধারকৃত ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD