বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় চিহ্নিত সন্ত্রাসী সানি গ্রেফতার

বরগুনায় চিহ্নিত সন্ত্রাসী সানি গ্রেফতার

Sharing is caring!

বরগুনা শহরের টাউনহল এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী কিশোর গ্যাং ক্যাডার সানি মৃধাকে (২৩) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সানি মৃধা শহরের চরকলোনি, ভোকেশনাল ইনস্টিটিউট ও মহিলা কলেজ এলাকার কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিতেন। তিনি স্থানীয় ছাত্রদলের সাবেক ক্যাডার নিহত সুমন মৃধার ছোট ভাই ও স্থানীয় প্রভাবশালী ঠিকাদার বিএনপি নেতা মৃত হাকিম মৃধার ছেলে।
স্থানীয়রা বলেন, সানি বিভিন্ন স্থানে অপকর্ম পরিচালনা করে স্থানীয় প্রভাবশালী এক ছাত্রলীগ নেতার ছোট ভাই ও জেলা ছাত্রলীগের কর্মী বলে নিজেকে দাবি করতেন। আটক সানির বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকসহ প্রায় ১৫ টি মামলা রয়েছে বলে জানা যায়।
বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম মিলন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরে অভিযান চালিয়ে সানি নামের কিশোরকে আটক করি। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD