সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নলছিটিতে মত বিনিময় করলেন কৃষি সচিব নাসিরুজ্জামান

নলছিটিতে মত বিনিময় করলেন কৃষি সচিব নাসিরুজ্জামান

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার ( ০১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নাসিরুজ্জামান মহোদয়ের সাথে উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। অন্যান্য মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, , নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, রানাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান ছালাম, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন ওবায়েদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিসেস শিউলি পারভীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহমুদ আলম জোমাদ্দার, নলছিটি থানা পুলিশ পরিদর্শক আঃ হালিম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন করাতি প্রমুখ। এর আগে তিনি বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের বিশেষ প্রনোদনা প্যাকেজের আওতায় পরিচালিত সিদ্ধকাঠিতে অবস্থিত পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD