মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপী বরিশাল জেলায় ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপী বরিশাল জেলায় ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Sharing is caring!

আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপী বরিশাল জেলায় ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় জেলার ১০টি উপজেলার ৮৫টি ইউনিয়নের ৩ লাখ ৮ হাজার ৫০৩ জন জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লক্ষ ৭৫ হাজার ৪৯৮ জন শিশুকে লাল রংয়ের ২ লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতাসম্পন্ন ও ৬ থেকে ১১ মাস বয়সি ৩৩ হাজার ৫ জন শিশুকে এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘ইতিপূর্বে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এক থেকে তিন দিনব্যাপী হতো। তবে এবছর মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৪ দিন ব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।
জেলার ২৫৫টি ওয়ার্ডের ২ হাজার ৪০টি অস্থায়ী এবং প্রতি উপজেলায় একটি করে টিকাদান কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি টিকাদান কেন্দ্রে চার হাজার একশত জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রতিবারের ন্যায় এবারও প্রতি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক, প্রতি ওয়ার্ডে দুজন করে মাঠ কর্মী এবং একজন করে প্রথম সারির সুপারভাইজার দায়িত্বরত থাকবেন। ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন প্রচারের জন্য স্ব স্ব এলাকায় নিয়মিত মাইকিং সহ মসজিদ থেকে মাইকিং করে প্রচারনা চালানো হবে।
সংবাদ সম্মেলনে কোন গুজব বা অসত্য তথ্য পেয়ে জনগকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘করোনাকালিন সময় যেসকল শিশুরা টিকানা নিতে আসবে তাদের স্বজনদের অবশ্যই মাস্ক পড়ে টিকাদান কেন্দ্রে আসতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান-পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে।
তবে এ বছর ভ্রাম্যমান কোন টিকাদান থাকবে না। তাছাড়া প্রতিটি কেন্দ্রে এক দিন করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যেহেতু পক্ষকাল ব্যাপী সেহেতু ‘এ ক্যাপসুল’ খাওয়ানো নিয়ে তারাহুরো করার কিছু নেই বলে জানান সিভিল সার্জন।
অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুহাইনুল ইসলাম, এন.আই কনসালটেন্ট ইব্রাহীম খলিল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD