বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
র‌্যাব-৮,বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪০ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ০১ জন ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৮,বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪০ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ০১ জন ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি‘র একটি বিশেষ আভিযানিক দল গত ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ ১৬.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রামকাঠী সাকিনস্থ মোঃ মামুন হাওলাদার এর নিজ বসত বাড়ীর মধ্যে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের জন্য মজুদ করে রাখছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৮.০৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মামুন হাওলাদার(৩৩), পিতাঃ মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, সাং- রামকাঠী, পোঃ চুড়ামন, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশাল বলে জানায়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। তার নিজ বাড়ীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। উক্ত বাড়ী থেকে ১৩ টি প্লাষ্টিকের বস্তার মধ্য থেকে সর্বমোট ৩৪০ কেজি, ৩০,৬০০  মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪০,০০০/- টাকা। পরবর্তীতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD