মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর গলাচিপায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগের প্রতিবাদে, বলই বুনিয়ায় মানববন্ধন।

পটুয়াখালীর গলাচিপায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগের প্রতিবাদে, বলই বুনিয়ায় মানববন্ধন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা: পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউপির ৭ নং বলইবুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে গত ১৮ সেপ্টেম্বর ২০ ইং তারিখ পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে ৬’শত মুরগির মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবিষয়ে পোল্ট্রি ফার্মের মালিক ফেরদৌস শরিফ (৩৮)  বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর ২০ ইং তারিখ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেন। অভিযোগ সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জেরধরে ঘটনার দিন রাত অনুমান ১০ ঘটিকায় প্রতিবেশী মিলন শরিফ (৩৫), নাসির উদ্দিন ওরফে নসু শরিফ (৫০) ও ফরিদ শরিফ (৩০) কতৃক এই ঘটনাটি সংগঠিত হয়। এব্যপারে গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন,বিষয়টি আমি অবগত আছি,পূর্ব শত্রুতা থাকতেই পারে কিন্তু বিষ প্রয়োগে পশুপাখি হত্যা করা মোটেই উচিৎ হয়নি। ইতিমধ্যে গলাচিপা থানায় ভুক্তভোগী ফেরদৌস শরিফ একটি লিখিত অভিযোগ করেছন। আমার বিশ্বাস,থানা পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যটি উন্মোচিত করতে সক্ষম হবে।

এলাকাবাসী জানান, মিলন গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ গোটা গ্রামবাসী, এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও অদৃশ্য কারনে বিচার হয়না। নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক ব্যক্তি জানান, চেয়ারম্যান নাসির উদ্দিন ও ৭নং ওয়ার্ড মেম্বার নান্নু মিয়ার প্রতক্ষ্য কিম্বা পরোক্ষ সহায়তায় সন্ত্রাসী মিলন ও তার পেটোয়া বাহিনী গোটা এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে।

ভুক্তভোগী ফেরদৌস শরিফ বলেন, ইতিমধ্যে চেয়ারম্যান নাসির উদ্দিন মানববন্ধন কর্মসূচির বিপক্ষে স্থানীয় সাধারন জনগন ও গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে প্রকাশ অশালীন ভাষা ব্যবহার করে। আমি বর্তমানে গোলখালী ইউপির ৭ নং ওয়ার্ডে গ্রামপুলিশ পদে কর্মরত আছি।

চেয়ারম্যান প্রকাশ্য গ্রামপুলিশের পোশাক খুলে নেয়ার হুমকিও দেয়। সার্বিক বিষয়ে গলাচিপা থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন ফেরদৌস চৌকিদার আমাদের একটি অংশ বিষয়টি আমি অবগত আছি।

এবিষয় সরেজমিন অনুসন্ধানে মিলন বাহিনীর খোঁজ করতে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে ফেরদৌস শরিফসহ গোটা পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।তাই ফেরদৌসের পরিবার আইনি সহায়তা কামনা করছেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD