শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা সোহম

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা সোহম

Sharing is caring!

অনলাইন ডেক্স:ফের করোনার থাবা পড়ল টালিউডে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। খবর- হিন্দুস্তান টাইমস।

গত সোমবার সোহমের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এটা জানার পর ওইদিনই কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি হন সোহম। এছাড়া তার স্ত্রী ও দুই ছেলের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনায় আক্রান্তের বিষয়ে সোহম আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও কোনো ঝুঁকি নিতে চান না তিনি। রিপোর্ট পাওয়ার পর পরই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালের দারস্থ হন। তবে বর্তমানে সোহমের অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়।

সোহমের আগে করোনায় সপরিবারে আক্রান্ত হয়েছিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার স্বামী নিসপাল রানেসহ বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকও আক্রান্ত হয়েছিলেন। এই মহামারীর কবলে পড়তে হয়েছে নীল ভট্টাচার্য,দেবযানী চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তীদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD