মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
তথ্য অধিকার আইন বাস্তবায়নে তিন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় প্রথম স্থানে বরিশাল।

তথ্য অধিকার আইন বাস্তবায়নে তিন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় প্রথম স্থানে বরিশাল।

Sharing is caring!

এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার। ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হচ্ছে। তারি অংশ হিসেবে আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি। তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সর্বোচ্চ তথ্য সরবরাহে উপর পুরস্কার লাভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ পুরস্কার তুলেদেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর হাতে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন মরতুজা আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, সচিব তথ্য মন্ত্রণালয় কামরুন নাহার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিচালনা বোর্ড বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার তথ্য কমিশন ডক্টর আবদুল মালেক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিসি তথ্য কমিশনার তথ্য কমিশন সুরাইয়া বেগম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচিব তথ্য কমিশন সুদত্ত চাকমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD