মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতর

Sharing is caring!

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম-এমপি বলছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সারাজীবন সোনার বাংলা হিসেবে গড়ার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। দেশ ও দেশের মানুষের জন্য তার জীবনের ১৪ টি বছর জেলে কাটিয়েছেন। সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুর’র যে সপ্ন ছিলো, তা বাস্তবায়ন ও লক্ষ্যে পৌছানোর জন্য জাতির জনকেরে কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বরেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আজ বাংলাদেশে যে পর্যায়ে এসেছে, দশবছর আগেও সে পর্যায়েও ছিলো না। আজ আমাদের দেশ অর্থনৈতিকভাবে অতীতের থেকে অনেক সাবলম্বী হয়েছে।  মহামারি করোনা ভাইরাসের সংক্রমের মধ্যে পুরো পৃথিবী অর্থনৈতিকভাবে বিশাল একটা হোচট খেয়েছে। কিন্তু এরমধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের কথা চিন্তা করে টাকা বিলিয়েছেন, বিভিন্ন প্রনোদনার ক্ষেত্রে।

তিনি বলেন, গোটা দেশের কথা বাদ দিয়ে শুধু বরিশালের কথা যদি বলি। শুধু বরিশাল সদর উপজেলাতেই ৯০ হাজার লোকের প্রত্যেকের হাতে আড়াই হাজার টাকা করে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী বিতরণ করেছেন। পাশাপাশি সিটি করপোরেশনের ৩৫ হাজার লোকের মাঝে এ টাকা বিতরণ করবেন, যেটা এখনো বিতরণ করা হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, যাকে গোটা পৃথিবী মানবতার মা হিসেবে আক্ষায়িত করেছে।  অনেক দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও বেকারদের কথা তাদের সরকার কখনো ভাবেনি।

গত বৃহষ্পতিবার থেকে আমি উত্তরবঙ্গে ছিলাম, গতকাল আমি ঢাকায় এসে পৌছেই বিকেলে বরিশালে আসি। কারণ একটাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমার সংসদীয় এলাকার কিছু দুস্থ মানুষের হাতে যাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিতে পারি। তাদের যে দোআ, সেই দোআতে প্রধানমন্ত্রী যাতে সুস্থ থাকেন, দীর্ঘায়ু লাভ করতে পারেন সেটাই আমার লক্ষ।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই বাংলাদেশের গরীব-দুস্থ মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমি পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। কারণ নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্ট-দুর্দশা লাঘব করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নদী ভাঙ্গন রোধ ব্যয়বহুল বিষয় হলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা মোনাজাত করবো। যাতে সৃষ্টিকর্তা মাননীয় প্রধানমন্ত্রীকে আরো অনেক দিন এই দেশ পরিচালনা করার শক্তি-সামর্থ দেন এবং ২০৪১ সালের ভেতরে সমৃদ্ধশালী দেশের লক্ষে যে কাজ করে যাচ্ছে সেটা বাস্তবায়ন হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌহিদুজ্জামান পাভেল, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মধু।

অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD