মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে খাবারের সাথে চেতনা নাসোক ঔষধ ব্যবহার,মা-মেয়েকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত জসিম আটক।

পটুয়াখালীর বাউফলে খাবারের সাথে চেতনা নাসোক ঔষধ ব্যবহার,মা-মেয়েকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত জসিম আটক।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় খাবারের সাথে চেতনা নাসোক ঔষধ ব্যবহার করে একই পরিবারের ০৪ জনকে অচেতন করে মা ও  মেয়েকে ধর্ষণের অভিযোগ চেষ্টা করেছে এমনটাই অভিযোগ উঠেছে

ঘটনাটি ঘটেছে শনিবার ২৬ সেপ্টেম্বর-২০ ইং দিবাগত রাতে উপজেলার চন্দ্রাদ্বীপ ইউনিয়নের চর অডেল গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

অদ্য ২৭ সেপ্টেম্বর স্থানীয়রা ধর্ষণের চেষ্টা কারী মো. জসিম উদ্দিন হাং (৪৫) কে আটক করে রেখেছে পরে বাউফল থানা পুলিশ আসলে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন

জানাযায়,জসিম উদ্দিন হলেন চন্দ্রাদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আলী হোসেন হাওলাদারে পুএ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ওই গৃহবধূর বাড়িতে মেহমান আসে। দুপুরের খাওয়া-দাওয়ার পরে তারা চলে যায়। বিকালে জসিম পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে। বিষয়টা মেয়ের নজরে আসলে মেয়ে মাকে জানায়।

তখন গৃহবধূ পিছনের দরজা দিয়ে ঘরে ঢোকার কারণ জানতে চাইলে তখন জসিম হাস্যরসিক সূরে জানায় ‘মেহমানদের খাওয়া আমারে খাবার দে একথা বলে চলে যায়।

ওই দিন (শনিবার) রাতে খাবার খেয়ে ওই পরিবারের চারজন সদস্য ঘুমে অচেতন হয়ে পরে। সকালে শাশুড়ি এসে সকলকে অসুস্থ অবস্থায় দেখলে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লহচ্ছে এনে ভর্তি করেন।

স্থানীয়রা এঘটনার সত্যতা  গৃহবধূর কাছে শুনে জসিম উদ্দিন হাং কে তাৎক্ষণিক  আটক করে

এপ্রসঙ্গে গৃহবধূর স্বামী জানান, মাছ ধরতে আমি নদীতে গেছিলাম। এই সুযোগে জসিম আমার বউসহ তিন ছেলে-মেয়েকে চেতনার ঔষধ খাইয়ে আমার স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য করেছে। আর আমার মেয়ের বিষয়ে আমি বাবা হয়ে ক্যামনে মুখে আনি ঐসব কথা তবে আমি এই জসিমের উপযুক্ত  বিচারের জন্য থানায় মামলা করবো যদি বিচার না পাই।

এদিকে গৃহবধূ চিকিৎসাধীন থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

উক্ত ব্যাপারে জসিম হাং কাছে জানতে চাইলে তিনি বলেন,মা- মেয়ের কথা মিথ্যাে, ওগো বাড়ী মেহমান আইছে আমার মুদিদোকান ওগো বাড়ীর পাশে। আর দোহানে মসলা নেতে আইছিল বাহিতে আমি বাহী দেইনাই হেইজন্যই আমার উপরে প্রতিশোধ নেওয়ার লইগ্য এই অপবাদ দেছে, আমি কিছুই করিনাই।

এব্যপারে চন্দ্রাদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত জসিম উদ্দিন হাং আমাদের হেফাজতে আছে। তবে এবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD