বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কুয়াকাটায় নানা আয়োজনে পর্যটন দিবস পালিত

কুয়াকাটায় নানা আয়োজনে পর্যটন দিবস পালিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৃথক পৃথক ভাবে পর্যটন দিবস পালিত হয়েছে। ‘‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে স্থানীয় বিভিন্ন সংগঠনের আয়োজনে এ দিবসটি পালিত হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করেন। পরে টোয়াক সদস্যরা পর্যটক ও সৈকতের ব্যবসায়িদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সী-বিচ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এতে পর্যটকসহ স্থানীয়রা অংশগ্রহন করেন।
এ দিবসটি পালনের লক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থ নিবাসের হল রুমে  বেলা ১১ টায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব পান্থ নিবাসের ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দি। এসময় বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরির্দশক মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। এর আগে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে আলোচনা সভায় টোয়াক’র সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন আনু,সহ সভাপতি লুৎফুল হাসান রানা, সাংবাদিক জাহিদ রিপন, জহিরুল ইসলাম মিরন সহ আরো অনেকে। এছাড়া কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম) সকাল সাড়ে ৯ টায় কুয়াকাটা প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD