বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার,র‍্যাব-৮ হাতে ১ যুবক গ্রেফতার।

গলাচিপায় অপহৃত কিশোরী উদ্ধার,র‍্যাব-৮ হাতে ১ যুবক গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম, এর নেতৃত্বে অদ্য ২৬ সেপ্টেম্বর  ২০ইং তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় বরিশাল জেলার পূর্ব পাংশা বাবুগঞ্জ এলাকায় অভিয়ান পরিচালনা করে মূল অপহরণকারী অনিক কর (২৮), পিতা- নির্মল কর, সাং-শোলক, ইউনিয়ন-শোলক, থানা-উজিরপুর, জেলা- বরিশালকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানাযায় গত ২০ সেপ্টেম্বর২০২০ইং তারিখে দুপুর ১২.০০ ঘটিকার সময় নাবালিকা মেয়েকে বাসার সামনে হইতে তাহার ইচ্ছার বিরুদ্ধে আপহরণ করিয়া নিয়ে যায়। এ সংক্রান্তে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের পিতা পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি নিখোঁজ জিডি করেন (পটুয়াখালী জেলার গলাচিপা থানার জিডি নং-৮৪০ তাং- ২০ সেপ্টেম্বর০২০ ইং) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‍্যাবের সহাযোগিতা কামনা করেন। তদপ্রেক্ষিতে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৬/০৯/২০২০ইং তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিখিল বিশ্বাস, পিতা- মৃত কানাই লাল বিশ্বাস, সাং- চতুরপাড়া, থানা- সদর, জেলা- মাদারীপুর এর নিজ বাসা হইতে ২২.৩০ ঘটিকার সময় নাবালিকা মেয়ে পলাশ রানীদে (১৭)কে ছদ্ম নাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

জানাযায়,এ সংক্রান্তে ভিকটিমের পিতাঃ বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন বলে যানাযায়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে তিনি জানান।

উক্ত ঘটনার সত্যতা জানতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসিঃ মনিরুল ইসলাম জানায়,অভিযোগ পেয়েই আসামিকে গ্রেফতার কারা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD