মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে চার হোটেল-রেস্টুরেন্টে মোবাইল কোর্টের জরিমানা

বরিশালে চার হোটেল-রেস্টুরেন্টে মোবাইল কোর্টের জরিমানা

Sharing is caring!

বরিশাল নগরীতে চার হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহাম্মদ আলী সুজা’র নেতৃত্বে বরিশাল নদী বন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাটে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোটেল জমজমকে ২ হাজার টাকা, মা রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, হোটেল আব্দুল রাজ্জাককে ৩ হাজার টাকা এবং মায়ের দোয়া হোটেলে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউসন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী সুজা জানিয়েছেন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান’র নির্দেশে চরকাউয়া খেয়াঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং একই ফ্রিজে রান্না করা এবং কাচা খাবার রাখার অপরাধে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনসার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD