শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Sharing is caring!

বিশ্ব পর্যটন দিবস ২০২০ পালন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগীতায় আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ নাঈমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ বরিশাল, জেড়ান্ড অলিভার গুডা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরিশাল, শরীফ মোঃ জামাল উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উজিরপুরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পুরস্কার বিজয়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বরিশালের আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন স্থানের বিভিন্ন চিত্র নিয়ে জেলা প্রশাসন এর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যাদেখে অনুষ্ঠানের অতিথিরা মুগ্ধ হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসক বরিশাল কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাসনুমা তাপসী রাইসা, দ্বিতীয় স্থান আমিন আলম, তৃতীয় স্থান আতকা সুলতানা মিম। চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন নাফিস সাইফুল্লাহ আলফি, দ্বিতীয় স্থান অধরা বণিক, তৃতীয় স্থান প্রতীক চন্দ্র কুন্ডু। পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন বরিশালের দূর্গাসাগর, সাতলার লাল শাপলার বিলকে আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন এলাকায় পরিনত করা হবে। পর্যটন এলাকা শুধু শিল্প নয় এখান থেকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে অণ্যদিকে পর্যটনের অর্থে দেশ হবে অর্থনৈতিক স্বাভলম্ভি। ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দূর্গাসাগর সহ শাপলা বিল এলাকায় রেস্টহাউজ ও গেস্টহাউজ নির্মাণ করা সহ বরিশালের গুঠিয়া জামে মসজিদ,শেরে বাংলার যাদুঘড় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা আগামী বছরের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। বরিশালের অপরুপ সৌন্দয্য আকর্ষনীয় ও দর্শনীয় নিলাভূমি গড়ে তোলার ক্ষেত্রে শুধু জেলা প্রশাসকের একার পক্ষে সম্ভব নয় এখানে সকলের সহযোগীতায় হাত বাড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে দূর্গাসাগর আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ার জন্য সরকারের পক্ষথেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে যা দিয়ে শিঘ্রই দর্শনীয় উন্নয়নমূলক কাজ করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য জেলা প্রশাসক আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD