মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও দুই বাস চালককে অর্থদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও দুই বাস চালককে অর্থদন্ড

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও দুই বাস চালককে এগারো হাজার নয়’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল অভিযান চালিয়ে পৌর শহরের ফেরীঘাট, মাছ বাজার এলাকায় ব্যবসায়ী ও বাস চালকদের এ আর্থ দন্ড প্রদান করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ওজনে কারচুপি করার দায়ে ফল ব্যবসায়ী হাসানকে পাঁচ হাজার ও আবুল কালামকে পাঁচ হাজার ও মাছ বাজার এলাকার সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে মো.মোসলেম তালুকদারকে এক হাজার টাকা আর্থ দন্ড প্রদান করেন। এছাড়া সরকারী আদেশ অমান্য করে কুয়াকাটা সড়ক পথে শেখ কামাল সেতুর উপর যাত্রীবাহী পরিবহন পার্কিং করার দায়ে চালক মো.মোহসীনকে পাঁচ’শ টাকা ও অপর চালক শিমুল দাসকে চার’শ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD