শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
কাউনিয়ায় স্কুলছাত্রের ঘুসিতে গাড়িচালকের মৃত্যু

কাউনিয়ায় স্কুলছাত্রের ঘুসিতে গাড়িচালকের মৃত্যু

Sharing is caring!

বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুলছাত্রের ঘুসিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ও কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ার মৃধা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন নামের ওই ব্যক্তি একই ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা। অমৃত ফুট প্রডাক্টস কোম্পানির গাড়িচালক ছিলেন তিনি।

আটক কিশোর সাকিব স্থানীয় কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের মাথায় সজোরে ঘুসি মারে। এতে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটে পড়েন গাড়িচালক হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করা হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD