বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Sharing is caring!

বরিশালে স্ত্রীকে হত্যা দায়ে মনির হোসেন নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ  এ তথ্য জানিয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মনির হোসেন হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা। ২০১৩ সালের ৬ জানুয়ারি তিনি যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যা করেন। এরপর মাকসুদা বেগমের ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ৫০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় কিল ঘুষি মেরে হত্যার কথা উল্লেখ করা হয়।

সেখানে স্বামী মনির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম ও দেবর নাসির রাঢ়ীকে আসামি করা হয়। আসামিদের মধ্যে রাশিদা বেগম মারা গেছেন।

এ মামলায় ২০১৩ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে আদালতের কাছে স্বামী মনির হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় শ্বশুর ও দেবরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মিজানুর রহমান টিটু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD