মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনে এমপি মীরাসহ জেলা প্রশাসন

বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনে এমপি মীরাসহ জেলা প্রশাসন

Sharing is caring!

রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কারাগারসমূহে বন্দীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কারা প্রশাসনের পাশাপাশি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেছেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে কারাবন্দীদের প্রশিক্ষণ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।

বরিশাল কারাগারে থাকা বন্দীদের প্রশিক্ষণ, সেবাসহ নানা বিষয়ে খোঁজ নিতে কারাগার পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা। এসময় তার সঙ্গে ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি শাহ সাজেদা, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদা, প্রবেশন কর্মকতা সাজ্জাদ পারভেজ সহ কারা পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ হতে দুটি টেলিভিশন এবং মায়ের সঙ্গে অবস্থানরত শিশুদের জন্য নুতন পোষাক প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD