বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় একজনকে বিনাশ্রম কারাদন্ড

উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় একজনকে বিনাশ্রম কারাদন্ড

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় আবুল কাসেম হাওলাদার নামক একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে এ আদেশ প্রদান করেন। সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে মোঃ আবুল কাসেম হাওলাদার(৬০) গংরা সরকারি ‘‘ক’’ তফসিল ভূক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগ দখল করেছেন। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বার বার ডিসিআর কাটার জন্য তাগিদ দেওয়া স্বত্ত্বেও না কেটে বুধবার দুপুর ১২টায় সহকারী কমিশনারের অফিস কক্ষে ঢুকে লীজ না দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। এই অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করেন। উজিরপুর মডেল থানার এ.এস.আই হাসান তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD