শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বোরহানউদ্দিনে চাল অনিয়মে ডিলার ফয়সালের ডিলারশিপ বাতিল,জামানত বাজেয়াপ্ত

বোরহানউদ্দিনে চাল অনিয়মে ডিলার ফয়সালের ডিলারশিপ বাতিল,জামানত বাজেয়াপ্ত

Sharing is caring!

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যের পুল এলাকার মুসলিম বাজারে খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ফয়সাল আহমেদের ডিলারশিপ আজ বুধবার বাতিল করেছে ”উপজেলা খাদ্য বান্ধব কমিটি”। গ্রাহকের চাল পরিমানে কম দেওয়া,ট্যাগ অফিসারকে অবহিত না রেখে চাল বিতরণ এবং কর্মচারী নুন্নু সিকদারের গ্রাহকদের সাথে খারাপ আচরণ করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু বকর ছিদ্দিক। ওই কমিটি সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যের পুল এলাকার মুসলিম বাজারে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণের ক্ষেত্রে পরিমানে কম দেওয়া,ট্যাগ অফিসারকে অবহিত না রেখে চাল বিতরণ এবং কর্মচারী নুন্নু সিকদারের গ্রাহকদের সাথে খারাপ আচরণ করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। অনেক সুবিদাভোগী অতিষ্ট হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,সহকারি কমিশনার (ভূমি) কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দেন। মঙ্গলবার সকালে ওই কমিটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পান। বুধবার উপজেলা খাদ্য বান্ধব কমিটি এক সভায় অভিযুক্ত ডিলারকে ”খাদ্য বান্ধর কর্মসূচি নীতিমালা -২০১৭ ”অনুযায়ী তার ডিলারশীপ বাতিল করেন। সাথে সাথে গুদাম সিলগালা ও তার জামানত বাজেয়াপ্ত করেন। বোরহানউদ্দিন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব মোঃআবু বকর সিদ্দিক জানান, অতি শীঘ্রই নীতিমালা অনুযায়ী পাশর্বতী ডিলারের মাধ্যমে চাল বিতরণ শুরু করা হবে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান জানান, তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়ায় খাদ্যবান্ধব নীতিমালার আওতায় তার ডিলারশীপ বাতিল করা সহ গুদাম সিলগালা ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD